বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল বুধবার সকালে সোনার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে। বলা হয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়া মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা।
আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনা ভরিপ্রতি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

