পদত্যাগ করলেন বিসিবির আরেক পরিচালক | চ্যানেল আই অনলাইন

পদত্যাগ করলেন বিসিবির আরেক পরিচালক | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পর্ষদ থেকে পদত্যাগ করলেন আরও এক পরিচালক। ইসতিয়াক সাদেক, আমজাদ হোসাইন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকের পর এই তালিকায় যুক্ত হলেন ফাইয়াজুর রহমান মিতু।

শনিবার বিসিবির বোর্ড সভায় উপস্থিত ছিলেন মিতু। সভা শেষে পদত্যাগপত্র জমা দেন তিনি। বাকি তিন পরিচালকের মত ফাইয়াজুরও ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেন।

বিসিবির ডিসিপ্লিন্যারি কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন ফাইয়াজুর। এছাড়া ঢাকার লিগগুলো আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

গত বছরের অক্টোবরে বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন ফাইয়াজুর।

Scroll to Top