পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

শাহ আলম মোল্লার পুত্রবধূ রুনা বেগমের ভাষ্য, ‘রোববার আমার ছেলের মৃত্যুবার্ষিকী। এ জন্য বাড়িতে দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। আমার শ্বশুর দোয়া অনুষ্ঠানের জন্য কেনাকাটা করতে বালিয়াতলীর চৌরাস্তা বাজারে যান। এর মধ্যে বিএনপির কর্মী রুম্মান, তৌহিদ, দীন ইসলামসহ সাত থেকে আটজন খবর পেয়ে চৌরাস্তা এলাকায় গিয়ে প্রথমে আমার শ্বশুরকে মারধর করেন। এরপর একটি গাছের গুঁড়ি দিয়ে আমার শ্বশুরের ডান পায়ের গোড়ালি ভেঙে দেওয়া হয়। মারধরে আমার শ্বশুরের শরীর ও মাথায় জখম হয়েছে।’ তাঁর অভিযোগ, যাঁরা এই হামলা করেছেন, তাঁরা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানের লোক।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মজিবুর রহমান। তাঁর দাবি, ‘আমার কোনো লোক এ ঘটনার সঙ্গে জড়িত নয়। কে বা কারা এই হামলা করেছে, তা আমি জানি না। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য শাহ আলম মোল্লা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন।’

Scroll to Top