Last Updated:
Debra Bike Accident: শনিবার রাতে ডেবরা থানা থেকে বাইক নিয়ে ডেবরা বাজার যাওয়ার পথে ঘটে গেল দুর্ঘটনা। পিডব্লুডি অফিসের কাছে বালিচক ডেবরা রাজ্য সড়কে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে NVF কর্মী দুখু মুর্মু। পথদুর্ঘটনায় মারা যান তিনি।

ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালী: পঞ্চমীর রাতে নেমে এল দুর্ভোগ। কর্মরত অবস্থায় পথদুর্ঘটনায় মৃত্যু হল ডেবরা থানার এক এনভিএফ কর্মীর। মৃত এনভিএফ কর্মীর নাম দুখু মুর্মু। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানা এলাকায়।
জানা যাচ্ছে, নিহত যুবক দুই মাসের জন্য ডেবরা থানায় কাজে যোগ দিয়েছিলেন পুলিশ লাইন থেকে। শনিবার রাতে ডেবরা থানা থেকে বাইক নিয়ে ডেবরা বাজার যাওয়ার পথে ঘটে গেল দুর্ঘটনা। পিডব্লুডি অফিসের কাছে বালিচক ডেবরা রাজ্য সড়কে ইলেকট্রিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে দুখুর বাইক। বাইক থেকে রাস্তার পাশের ঝোপে গিয়ে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থল থেকেই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
Paschim Medinipur,West Bengal
September 28, 2025 10:37 AM IST
পঞ্চমীর রাতে নেমে এল দুর্ভোগ! বাইক নিয়ে কাজে যাওয়ার পথে সব শেষ, ছড়িয়ে ছিটিয়ে র*ক্ত! বাঁচানো গেল না NVF কর্মীকে



