ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একদল তরুণ জেলা জজ আদালত সড়কের কেন্দ্রীয় শহীদ মিনার ও ৭১-এ মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভের পাশে আবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশে আগুন ধরে যায়। এরপর ওই তরুণদের একজনকে বলতে শোনা যায়, ‘স্বাধীন সার্বভৌম এই দেশ থেকে রাজাকারের চিহ্ন মুছে ফেলার জন্য বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।’ এরপর ‘শেখ হাসিনার স্মরণে—ভয় করি না মরণে’ স্লোগান দিতে দিতে চলে যান যুবকেরা।


