গত বছরের শেষ দিকে ‘শিকার’ ছবি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর আগস্টে এসে নেপালে মহরত ও শুটিং করেন পরিচালক কামরুজ্জামান রোমান।
জানা গেছে, লোকেশন বাছাই, প্রি–প্রোডাকশনের কাজটি গুছিয়ে করতে এতটা সময় লেগে যায় প্রযোজনা প্রতিষ্ঠানের। শেষ পর্যন্ত নেপালকে দৃশ্যধারণের জন্য বেছে নেওয়া হয়। এরপর নায়ক–নায়িকাসহ পুরো টিম নিয়ে তাঁরা পৌঁছান পোখারায়।
গতকাল বুধবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা হয় অপু বিশ্বাসের। তিনি জানান, ২৮ আগস্ট পর্যন্ত নেপালের বিভিন্ন স্থানে টানা শুটিং চলবে। কাজ শেষ করেই দেশে ফেরার পরিকল্পনা তাঁদের। পাহাড়ি অঞ্চলে দৃশ্যধারণ করতে গিয়ে অবশ্য এরই মধ্যে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অপু। পোখারায় শুটিংয়ের জন্য গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটা সাপের সামনে পড়েন তিনি। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী।