সফল ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচনের জন্য নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সোমবার ৯ মার্চ তারেক রহমান তার ফেরিফায়েড ফেসবুকে পেইজে এক পোস্টে তিনি লিখেন, ৫ মার্চ অনুষ্ঠিত সফল ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালি জনগণের আকাঙ্খা এবং স্থিতিস্থাপকতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তি প্রতিফলিত করে।
তারেক রহমান লিখেন, আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ নতুন সরকার এবং নেপালের জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে ‘জেন জি’ বিক্ষোভের ফলে কে পি শর্মা ওলি সরকারের পতনের পর চলতি বছরের ৫ মার্চ নতুন সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন এবং পরবর্তী সরকার গঠনে তরুণদের ব্যাপক অংশগ্রহণ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে, যেখানে বালেন্দ্র শাহের (বালেন) দল রাষ্ট্রীয় স্বাধীন পার্টি বড় জয়ের পথে রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বালেন্দ্র শাহর দল আরএসপি সরাসরি ভোটে ১৬৫টির মধ্যে ১২৫টি এবং সমানুপাতিক হারে ১১০টির মধ্যে ৫৮টি আসনসহ মোট ১৮৩টি আসন নিশ্চিত করেছে।



