ইনবার বেজিক আরও বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, ইসরায়েলের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি এখনো বিদ্যমান। তেহরানের শাসনব্যবস্থাও বহাল আছে; যেমনটা আছে হিজবুল্লাহ, হুতি ও হামাস।”
নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির সাবেক প্রধান রাম বেন-বারাক এই সংঘাতকে বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘গাজা ও ইরান ইস্যুতে ইসরায়েলের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি এখন ট্রাম্পের ইশারায় চলছে। আমি আশা করি লেবাননের ক্ষেত্রেও যেন এমনটা না ঘটে। বাস্তবতা হলো, নেতানিয়াহু আমাদের যুক্তরাষ্ট্রের অধীনস্থ করে ফেলেছেন।’



