নেতানিয়াহুর দীর্ঘ অনুপস্থিতি: তেলআবিবে তীব্র বিক্ষোভ – DesheBideshe

নেতানিয়াহুর দীর্ঘ অনুপস্থিতি: তেলআবিবে তীব্র বিক্ষোভ – DesheBideshe

নেতানিয়াহুর দীর্ঘ অনুপস্থিতি: তেলআবিবে তীব্র বিক্ষোভ – DesheBideshe

তেহরান, ১৯ মার্চ – ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বেশ কয়েকদিন ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। তার এই টানা অনুপস্থিতির কারণে দেশটির রাজধানী তেলআবিবে নতুন করে বিতর্ক ও তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে। মার্চের মাঝামাঝি সময়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারি ভবনের দিকে মিছিল করে এবং প্রধানমন্ত্রীর অবস্থান সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দাবি করে।

বিক্ষোভকারীদের অভিযোগ এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি প্রকাশ্যে আসছেন না যা চলমান মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে জনমনে চরম উদ্বেগ তৈরি করেছে। পর্যবেক্ষকরা মনে করছেন নিয়মিত ভিডিও বার্তা ও নিরাপত্তা ব্রিফিংয়ে অংশ নেওয়া একজন নেতার এমন অনুপস্থিতি অত্যন্ত অস্বাভাবিক। বিশেষ করে দেশটি যখন বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে তখন সরকার বাস্তব পরিস্থিতি গোপন করছে বলে নাগরিকরা আশঙ্কা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও প্রধানমন্ত্রীর কার্যালয় সেগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সরকারি ভাষ্য অনুযায়ী তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন। যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ঘটনায় নতুন করে চাপ ও অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে দ্রুত এই অনিশ্চয়তা দূর করা না গেলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও কমে যেতে পারে।

এস এম/ ১৯ মার্চ ২০২৬



Scroll to Top