নেওয়াজ-আশরাফ ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ – Allrounder BD

নেওয়াজ-আশরাফ ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ – Allrounder BD

নেওয়াজ-আশরাফ ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ – Allrounder BD

৮.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করেছিল খুলনা টাইগার্স, সেখান থেকে পর পর দুই বলে দুই উইকেট তুলে ফরচুন বরিশালকে ম্যাচে ফেরান শোয়েব মালিক। পাকিস্তানে অলরাউন্ডার শুধু বরিশালকে ম্যাচে ফেরাননি দলকে এনে দিয়েছেন দারুণ মোমেন্টাম। সেটা কাজে লাগিয়ে টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল খুলনাকে চেপে ধরেছিল বরিশাল। শেষের দিকে মোহাম্মদ নেওয়াজ ও ফাহিম আশরাফের অসাধারণ ব্যাটিং ১৫৬ রান করেছে খুলনা।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলেন এনামুল হক বিজয়। আগের ম্যাচে অপরাজিত ফিফটি করা খুলনা অধিনায়ক এদিন বড় ইনিংস খেলতে পারেননি। আকিফ জাভেদকে স্কুপ করতে গিয়ে স্টাম্পে বল টেনে এনেছেন তিনি। তার আগে ১৩ বলে ১২ রান করেছেন বিজয়।

এভিন লুইসের পরিবর্তে ওপেন করতে নামা পারভেজ হাসান ইমন সুযোগ কাজে লাগিয়েছেন দারুণভাবে। বরিশালের বোলারদের উপরে চড়াও হয়ে খেলেছেন তিনি। তবে মালিকের নিচু হওয়া বলে এলবিডব্লিউ হয়ে ফিরে ইনিংস বড় করতে পারেননি। তার আগে ২৪ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৩ রান করেছেন ইমন।

আফিফ হোসেন ধ্রুব ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। মাহমুদুল হাসান জয়-দাসুন শানাকা পারেননি তেমন কিছু করতে।

খুলনা মূলত ১৫৬ রানের সংগ্রহ পেয়েছে নেওয়াজ ও ফাহিমের কল্যাণে। দুজনে করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। বরিশালের বোলারদের উপর শেষের দিকে চড়াও হয়েছিলেন দুই পাকিস্তানি। ২৩ বলে ৩৮ রান এসেছে নেওয়াজের ব্যাট থেকে আর ফাহিম শেষ বলে রান আউট হওয়ার আগে করেছেন ১৩ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩২ রান।

বরিশালের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও শোয়েব মালিক। একটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ ইমরান ও আকিফ জাভেদ।

Scroll to Top