নূরের ওপর হামলায় উপদেষ্টা আসিফ নজরুলের নিন্দা, কমেন্টে ক্ষোভ হাসনাতের – DesheBideshe

নূরের ওপর হামলায় উপদেষ্টা আসিফ নজরুলের নিন্দা, কমেন্টে ক্ষোভ হাসনাতের – DesheBideshe

নূরের ওপর হামলায় উপদেষ্টা আসিফ নজরুলের নিন্দা, কমেন্টে ক্ষোভ হাসনাতের – DesheBideshe

ঢাকা, ৩০ আগস্ট – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এর প্রতিবাদ জানান।

উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল লিখেছেন, ভিপি নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে, উপদেষ্টা আসিফ নজরুলের এ পোস্টে মন্তব্য করে ক্ষোভ জানিয়েছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসমত আবদুল্লাহও তার পোস্টে কমেন্ট করেছেন।

হাসনাত আব্দুল্লাহ তার মন্তব্যে লিখেছেন, প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে, সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কীভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ আগস্ট ২০২৫



Scroll to Top