নির্বিঘ্ন ঈদযাত্রায় ডিএমপির কঠোর নজরদারি, ছুটি বাড়ল একদিন – DesheBideshe

নির্বিঘ্ন ঈদযাত্রায় ডিএমপির কঠোর নজরদারি, ছুটি বাড়ল একদিন – DesheBideshe

নির্বিঘ্ন ঈদযাত্রায় ডিএমপির কঠোর নজরদারি, ছুটি বাড়ল একদিন – DesheBideshe

ঢাকা, ১৩ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সারওয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ঈদযাত্রায় ভোগান্তি কমাতে প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পরিবহন শ্রমিকদের প্রতি যাত্রীদের হয়রানি না করা এবং নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করানোর আহ্বান জানানো হয়।

পাশাপাশি যানজট এড়ানো এবং ছিনতাইকারী বা মলম পার্টির বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে বিভিন্ন বাস টার্মিনালে সোয়াত টিম এবং ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। তাছাড়া ঈদের আগের তিন দিন মহাসড়কে সাধারণ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে কাঁচামাল বহনকারী ট্রাকগুলো স্বাভাবিকভাবে চলবে।

অন্যদিকে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাবেন। এই ছুটি ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। ঘোষিত ছুটির সময় সরকারি বা বেসরকারি অফিস বন্ধ থাকলেও বিদ্যুৎ, পানি, ফায়ার সার্ভিস ও হাসপাতালের মতো জরুরি সেবাগুলো চালু থাকবে।

এস এম/ ১৩ মার্চ ২০২৬



Scroll to Top