নির্বাচন পর্যন্ত সব সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ – DesheBideshe

নির্বাচন পর্যন্ত সব সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ – DesheBideshe

নির্বাচন পর্যন্ত সব সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ – DesheBideshe

ঢাকা, ১০ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সব সরকারি দপ্তরের আনুষ্ঠানিক যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে নির্দেশনা দেওয়া হয়েছিল।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাপ্ত নির্ধারিত লোগো সব ধরনের সরকারি পত্রযোগাযোগে ব্যবহার করতে হবে। লোগোটি পত্রের উপরের ডান পাশে সংযুক্ত রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া গণভোট সংক্রান্ত ব্যানার সরকারি দপ্তরের দৃষ্টিনন্দন ও জনসমাগমপূর্ণ স্থানে প্রদর্শনের কথাও নির্দেশনায় উল্লেখ রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনাকে নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়ানোর প্রশাসনিক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬



Scroll to Top