নির্বাচন না হলে অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় বসবে: মাহমুদুর রহমান মান্না

নির্বাচন না হলে অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় বসবে: মাহমুদুর রহমান মান্না

যেসব সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হবে না, সেগুলো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়ার কথা বলেন ডাকসুর সাবেক এই ভিপি। তিনি বলেন, ‘আগামী দিন যাঁরা ক্ষমতায় আসবেন, তাঁরা সংস্কার করবেন। কারও কারও মনে হচ্ছে, এখনই মানেনি, তখন তো মানবেই না। যদি কোনো কারণে টু–থার্ড মেজরিটি (দুই–তৃতীয়াংশ সমর্থন) পেয়ে যায়, তাহলে তো তাঁদের কাছে কথা বলাই যাবে না। আমি মনে করি, কোনো দলই আগামী নির্বাচনে টু–থার্ড (সমর্থন) পাওয়া উচিত নয়।’

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘যাঁরা যাঁরা জাতীয় ঐক্যের এত বড় বড় স্লোগান তুলছেন, নিজেরাই তো ঐক্যবদ্ধ থাকতে পারেননি। জাতীয় ঐক্য মানে, মতপার্থক্য থাকলেও আমরা মূল প্রশ্নে ঐক্যবদ্ধ থাকব।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের সহসভাপতি এ কে এম মহসিন প্রমুখ।

এর আগে বেলা সাড়ে ১১টায় একটি তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে নিহত সাংবাদিক বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তাঁর স্ত্রী লুৎফুন নাহার প্রধান অতিথির কাছ থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।

Scroll to Top