হিজড়াসহ সকল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়ে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর নুরপুরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি জানান, পিছিয়ে থাকা জনগোষ্ঠিকে সমাজের মূলস্রোতধারায় নিতে সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা করতে জুলাই জাতীয় সনদে অ্যাফারমেটিভ অ্যাকশন প্রয়োগের দাবি জানানো হয়েছিল।
তিনি নির্বাচনে সদরবাসীকে হরিণ মার্কায় ভোট না দেয়ার অনুরোধ জানিয়ে সংসদে হিজড়াসহ প্রান্তিক জনগোষ্ঠির জন্য সংরক্ষিত আসন রাখার জোর দাবি জানান।




