
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের ১১২ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার ২৩ ফেব্রুয়ারি ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সময়ে এটিই প্রতিষ্ঠানের অভ্যন্তরে বড় ধরনের রদবদল। এই আদেশের মাধ্যমে ইসি সচিবালয় ছাড়াও মাঠপর্যায়ের জেলা ও উপজেলায় কর্মরত সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দপ্তরে পাঠানো হয়েছে।
মূলত প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।
এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬





