
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি। শনিবার ১৪ ফেব্রুয়ারি এক শুভেচ্ছা বার্তায় কাতারের প্রধানমন্ত্রী দলের এই সাফল্যের জন্য তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান। বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে এই বার্তাটি বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষ করে শ্রম সহযোগিতা, জ্বালানি অংশীদারিত্ব এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর। উল্লেখ্য যে কাতারে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মী কর্মরত রয়েছেন যারা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬





