নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন পরিষ্কার নয়: জামায়াতের আমির | চ্যানেল আই অনলাইন

নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন পরিষ্কার নয়: জামায়াতের আমির | চ্যানেল আই অনলাইন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন আমাদের কাছে পরিষ্কার নয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে তিনি একথা জানান।

পোস্টে তিনি জানান, অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

তিনি আরও জানান, আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আমাদের জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়ের লড়াই চলবেই, ইনশাআল্লাহ।

Scroll to Top