নির্বাচনী ব্যস্ততার মাঝেও অসহায় চালকের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম ডিসি – DesheBideshe

নির্বাচনী ব্যস্ততার মাঝেও অসহায় চালকের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম ডিসি – DesheBideshe

নির্বাচনী ব্যস্ততার মাঝেও অসহায় চালকের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম ডিসি – DesheBideshe

চট্টগ্রাম, ৯ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যখন কর্মব্যস্ততা তুঙ্গে, ঠিক তখনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। নির্বাচনী ডামাডোলের মধ্যেও তিনি সময় দিলেন এক অসহায় নাগরিককে এবং বাড়িয়ে দিলেন সহায়তার হাত।

কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত সেতু কর্তৃপক্ষের অস্থায়ী গাড়িচালক নুরুজ্জামান মাতুব্বর গত ২৪ জানুয়ারি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শরীয়তপুরের জাজিরায় নিজের বসতঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নুরুজ্জামানের কাঁধে রয়েছে মানসিকভাবে অসুস্থ ভাইয়ের চিকিৎসার ভারও। আত্মীয়স্বজনের দ্বারে ঘুরেও কোনো সহায়তা না পেয়ে শেষ ভরসা হিসেবে তিনি হাজির হন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে।

বিষয়টি জানতে পেরে সোমবার (৯ ফেব্রুয়ারি) তীব্র ব্যস্ততার মধ্যেই নুরুজ্জামানকে নিজ কক্ষে ডেকে নেন জেলা প্রশাসক। তার দুঃখ-দুর্দশার কথা শুনে তাৎক্ষণিকভাবে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত নুরুজ্জামান জানান, ডিসি স্যারের ব্যবহার ও আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে এবং এত ব্যস্ততার মাঝেও তার কথা শোনার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসএএস/ ৯ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top