নিজেকে আল আকসা মসজিদের ‘মাস্টার’ দাবি করলেন ইসরায়েলি মন্ত্রী বেন গ্যভির – DesheBideshe

নিজেকে আল আকসা মসজিদের ‘মাস্টার’ দাবি করলেন ইসরায়েলি মন্ত্রী বেন গ্যভির – DesheBideshe


নিজেকে আল আকসা মসজিদের ‘মাস্টার’ দাবি করলেন ইসরায়েলি মন্ত্রী বেন গ্যভির – DesheBideshe

তেল আবিব, ১২ এপ্রিল – মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গ্যভির।

রোববার আল আকসা প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি নিজেকে এই পবিত্র স্থানের মাস্টার হিসেবে দাবি করেন।

ইহুদিদের কাছে স্থানটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। আল আকসায় ইহুদিদের প্রবেশ আরও বাড়ানোর জন্য যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি আহ্বান জানিয়েছেন।

দীর্ঘদিনের ঐতিহাসিক চুক্তি অনুযায়ী, আল আকসা প্রাঙ্গণে ইহুদিরা প্রবেশ করতে পারলেও সেখানে তাদের প্রার্থনা করার অনুমতি নেই। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি মন্ত্রীরা এই চুক্তির প্রকাশ্য লঙ্ঘন করছেন।

বেন গ্যভির তার বক্তব্যে বলেন যে, আজ তার মনে হচ্ছে তিনিই এই ঘরের মাস্টার। তিনি আরও অনেক কিছু করার জন্য প্রধানমন্ত্রীর ওপর ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন এবং তাদের আরও সামনে এগোতে হবে বলে উল্লেখ করেন।

এই উগ্রপন্থি মন্ত্রী দাবি করেন, আগের তুলনায় বর্তমানে আল আকসার পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। কৈশোরে ভয়ে ভয়ে সেখানে গেলেও বর্তমানে তারা অবাধে প্রার্থনা করতে পারছেন।

কৈশোরের স্মৃতিচারণ করে তিনি বলেন, আগে ফিলিস্তিনিরা তাদের ঘিরে ধরত এবং কোনো ইহুদি নিচু স্বরে প্রার্থনা করলেও তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হতো। কিন্তু এখন সেই দৃশ্য বদলে গেছে।

এদিকে বেন গ্যভিরের এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। বর্তমানে ঐতিহাসিক এই মসজিদটি দেখভালের সার্বিক দায়িত্বে রয়েছে জর্ডানের ওয়াকফ বোর্ড।

এনএন/ ১২ এপ্রিল ২০২৬



Scroll to Top