নিখোঁজের ৩০ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ | চ্যানেল আই অনলাইন

নিখোঁজের ৩০ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ | চ্যানেল আই অনলাইন

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ

হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া এলাকায় খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর রায়হান আহমেদ (১৫)-এর লাশ প্রায় ৩০ ঘণ্টা পর নদীতে ভেসে উঠে। সে শহরের ধুলিয়াখাল এলাকার বাসিন্দা।

শনিবার (৫ এপ্রিল) স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খোয়াই নদীতে গোসল করতে নেমে হঠাৎ পানির স্রোতে তলিয়ে যায় রায়হান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে রোববার বিকেলে নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, “নিখোঁজের বিষয়টি আমরা জানতাম। লাশ উদ্ধারের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Scroll to Top