‘নিউ আমেরিকান ভয়েসেস অ্যাওয়ার্ড’ পেলেন ভারতীয় লেখিকা শাহনাজ হাবিব

‘নিউ আমেরিকান ভয়েসেস অ্যাওয়ার্ড’ পেলেন ভারতীয় লেখিকা শাহনাজ হাবিব

যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় লেখিকা শাহনাজ হাবীব তার নন-ফিকশন ‘এয়ারপ্লেন মোড’ বইয়ের জন্য ২০২৪ সালের নিউ আমেরিকান ভয়েসেস অ্যাওয়ার্ড জিতেছেন।

স্ক্রল ডট ইন জানিয়েছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন রিসার্চ ইনস্টিটিউট অভিবাসী লেখকদের এই পুরস্কার দেয়। পুরস্কারের অর্থমূল্য হিসেবে পাঁচ হাজার ডলার পাবেন শাহনাজ হাবীব। এ বছর পুরস্কারের জন্য জুরি বোর্ডে ছিলেন মারিয়াম জেএ চ্যান্সি, ভিভি গণেশনান্থন এবং করিন তানাবে।

বিচারকেরা বলেছেন, ‘এয়ারপ্লেন মোড’ বইটিতে শাহনাজ হাবিব তুলে ধরেছেন যে, সাউথের বাসিন্দার ভ্রমণ না বরং অভিবাসন করে থাকেন। শাহনাজ হাবিব তার বইয়ে ব্যক্তিগত এবং গবেষণার মাধ্যমে ভ্রমণ-সম্পর্কিত বিষয়গুলো উপস্থাপন করেছেন।

শাহনাজ হাবীব ছাড়াও ফাইনালিস্ট আরও দুইজনকে এবার পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন, প্রাইভেট ইকুইটি: এ মেমোয়ের বইয়ের লেখক ক্যারিয়ে সান এবং দ্য সানস অব এল রে বইয়ের লেখক এলেক্স এস্পিনোজা। প্রত্যেকে এক হাজার ডলার করে পাবেন।

GOVT

Chokroanimation

Scroll to Top