নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নেওয়া যাবে পরিবার, থাকছে যে যে শর্ত

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নেওয়া যাবে পরিবার, থাকছে যে যে শর্ত

ভিজিটর ভিসা কী—

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (Immigration New Zealand) নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা তাঁদের সঙ্গী ও সন্তানের জন্য ভিজিটর ভিসা স্পনসর করতে পারবেন। এর মধ্যে রয়েছে ‘পার্টনার অব আ স্টুডেন্ট ভিজিটর ভিসা’ এবং ‘চাইল্ড অব আ স্টুডেন্ট ভিজিটর ভিসা’। তবে সব ক্ষেত্রে কাজের বা পড়াশোনার সুযোগ পাওয়া যাবে না। এটি নির্ভর করবে শিক্ষার্থীর কোর্সের ধরন ও যোগ্যতার ওপর।

কাজ ও পড়াশোনার সুযোগ: কারা পাবেন—

উচ্চতর পর্যায়ের কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাঁদের সঙ্গীর জন্য ওয়ার্ক ভিসা স্পনসর করতে পারেন। এ সুবিধা পাবেন যেসব শিক্ষার্থী—

  • লেভেল ৯ বা ১০ (মাস্টার্স বা পিএইচডি) কোর্সে অধ্যয়ন করছেন

  • লেভেল ৭ বা ৮ কোর্সে আছেন, যা দেশটির ‘গ্রিন লিস্ট’ভুক্ত পেশার সঙ্গে সংশ্লিষ্ট

  • যেসব কোর্স শেষ করে পোস্টস্টাডি ওয়ার্ক ভিসা পাওয়া যায়

  • ২০২২ সালের ৭ সেপ্টেম্বরের আগে শুরু হওয়া কিছু স্কিল শর্টেজ তালিকাভুক্ত কোর্সে অধ্যয়নরত—

Scroll to Top