নিউইয়র্কে হেনস্তার অভিযোগে এনসিপির সদস্য সচিবের মামলা | চ্যানেল আই অনলাইন

নিউইয়র্কে হেনস্তার অভিযোগে এনসিপির সদস্য সচিবের মামলা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ এবং অন্যান্য জায়গায় নানাভাবে হেনস্থা করার অভিযোগে তিনি মামলা করেছেন।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১ টায় (নিউইয়র্ক টাইম রাত ১ টায়) এয়ারপোর্টের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি ২ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে হেনস্তার অভিযোগে এ মামলা করেছেন।

জানা গেছে, ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন আখতার হোসেন।

উল্লেখ্য, সোমবার ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য তাসনিম জারা তার পাশে ছিলেন। সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

Scroll to Top