‘নারী কমিশনের প্রতিবেদন কোন গণতান্ত্রিক সরকার বাস্তবায়ন করতে পারে না’ | চ্যানেল আই অনলাইন

‘নারী কমিশনের প্রতিবেদন কোন গণতান্ত্রিক সরকার বাস্তবায়ন করতে পারে না’ | চ্যানেল আই অনলাইন

নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে পেশাজীবী মহিলা ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনটির সদস্য নাসিমা বেগম ঝুনু বলেছেন, নারী কমিশনের প্রতিবেদন কোন গণতান্ত্রিক সরকার বাস্তবায়ন করতে পারে না।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রাজধানীর প্রেসক্লাব মিলনায়তনে ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সাইকোসোস্যাল কাউন্সিলর, ময়মনসিংহ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরামের সদস্য নাসিমা বেগম ঝুনু।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উম্মে খালেদা জাহান। তিনি তার আলোচনায় নারীর জন্য ইসলাম প্রদত্ত অধিকারগুলো নিয়ে আলোচনা করেন।

এ সময় উম্মে খালেদা জাহান মানুষের জন্য তার স্রষ্টা প্রদত্ত জীবনপদ্ধতি অনুসরনের আহ্বান জানান। একইসাথে ইসলামের ভারসাম্যপূর্ণ জীবনের কল্যাণকর দিকগুলো মেনে চলারও আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন কবি ও সাহিত্যিক শামীমা রহমান শান্তা, এশিয়ান টিভির অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর জাবালুন নূর, সংগঠনের সদস্য তাসলিমা মুনিরা, শিক্ষাবিদ ড. সাজেদা হোমায়রা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিকুন্নাহার তামান্না।

Scroll to Top