নারায়ণগঞ্জ-২: জামায়াত প্রার্থীকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে বিএনপি প্রার্থীর তোপ – DesheBideshe

নারায়ণগঞ্জ-২: জামায়াত প্রার্থীকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে বিএনপি প্রার্থীর তোপ – DesheBideshe

নারায়ণগঞ্জ-২: জামায়াত প্রার্থীকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে বিএনপি প্রার্থীর তোপ – DesheBideshe

নারায়ণগঞ্জ-২, ৮ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করে বলেন, এই আসনে জামায়াতের প্রার্থী ইলিয়াস মোল্লা একসময় শান্তি বাহিনীর সদস্য ছিলেন এবং তিনি একজন চিহ্নিত রাজাকার।

গত ১৭ বছর ধরে তিনি আওয়ামী লীগের ছত্রছায়ায় এলাকায় দাপটের সঙ্গে বিচরণ করেছেন এবং তাদের সঙ্গে মিলেমিশে কাজ করেছেন। রবিবার বিকেলে আড়াইহাজারের সাত গ্রাম এলাকায় ধানের শীষ প্রতীকের গণসংযোগকালে সাংবাদিকদের সামনে তিনি এসব মন্তব্য করেন। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নজরুল ইসলাম আজাদ এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, আড়াইহাজারে মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, ইভটিজিং ও সাইবার বুলিংয়ের মতো সামাজিক ব্যাধিগুলো নির্মূল করা হবে। পাশাপাশি রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট সংস্কারসহ জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নিজ দলের বিদ্রোহী বা ভিন্ন প্রার্থীদের পক্ষে কাজ করা নেতাদের বিষয়েও তিনি সতর্কবার্তা উচ্চারণ করেন।

তিনি উল্লেখ করেন, বিএনপি নেতা মাহবুবর রহমান সুমন ও পারভিন আক্তার স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের কলস প্রতীকের পক্ষে কাজ করছেন। তবে আড়াইহাজারের সাধারণ মানুষ ইতিমধ্যে এসব বিতর্কিত নেতাদের প্রত্যাখ্যান করেছেন বলে তিনি দাবি করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী এসব মীরজাফরদের জনগণ ছাড় দেবে না। এছাড়া নির্বাচনকে অস্থিতিশীল করতে নজরুল ইসলাম বাবু ও তার বাহিনী পায়তারা চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আড়াইহাজারের মানুষ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

এ এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top