নাটোরে নিজ বাড়ি থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে নিজ বাড়ি থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এদিকে আজ দুপুরে নাটোর জজ আদালতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ভাস্কর বাগচীর স্মরণে সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি রুহুল আমীন তালুকদার বলেন, ভাস্কর বাগচীর মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে। তাঁর স্ত্রী ছাড়াও এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। ময়নাতদন্তে আপত্তি থাকলেও আইনি জটিলতা এড়াতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে আজ দুপুরের মধ্যে ভাস্কর বাগচীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Scroll to Top