পরে আইনজীবী মো. মনির উদ্দিন প্রথম আলোকে বলেন, সারা দেশে গভীর নলকূপের পরিত্যক্ত গর্ত ভরাট করতে এবং কতগুলো ভরাট করা হয়েছে, কতগুলো খালি বা অরক্ষিত আছে—সার্বিক পরিস্থিতি জানিয়ে তিন মাসের প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, অরক্ষিতগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে তথা ঢেকে দিতে বলেছেন আদালত। সেই সঙ্গে সারা দেশে কতগুলো অরক্ষিত আছে, তা জানিয়ে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।



