নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মৃত্যু | চ্যানেল আই অনলাইন

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নরসিংদীতে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নরসিংদীর রেল স্টেশন সংলগ্ন বটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি নরসিংদী স্টেশন অতিক্রম করছিল। ট্রেন স্টেশন অতিক্রমের প্রায় ৫০ মিটার পরে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার হাত, পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসলেও ঘটনাস্থলে তিনি মারা যান। এখনও পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা বানিয়াছলের বটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করি। নিহতের নাম পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

Scroll to Top