নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য সারাহ কুক – DesheBideshe

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য সারাহ কুক – DesheBideshe

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য সারাহ কুক – DesheBideshe

ঢাকা, ৩ মার্চ – বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

মঙ্গলবার ৩ মার্চ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার জানান যে যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারিত্বের শক্তি ও গভীরতা পুনর্ব্যক্ত করে উভয় দেশ অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে সহযোগিতা আরও জোরদার করতে চায়। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

সারাহ কুক উল্লেখ করেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অভিবাসন ও নিরাপত্তার মতো বিষয়গুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়েও কথা বলেন তিনি। তিনি আরও বলেন যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং দেশের এই নতুন অধ্যায়ে তারা একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী।

এম ম/ ৩ মার্চ ২০২৬



Scroll to Top