শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন রাষ্ট্রের জেদের কোনো বিষয় নয় এটা শিক্ষার্থীদের মঙ্গলের জন্য এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিখন পদ্ধতিতে, নম্বর বন্টনে যদি সমস্যা তৈরি হয় তাহলে অবশ্যই কারিকুলামে পরিবর্তন আনা হবে। আর সবকিছু ঠিক থাকলে অজনপ্রিয় হলেও কারিকুলাম বাস্তবায়ন করা হবে।