নতুন বছরে এক কোম্পানীর জন্যই ৬ গান লিখলেন সাইফুল বারী

নতুন বছরে এক কোম্পানীর জন্যই ৬ গান লিখলেন সাইফুল বারী

নতুন বছরের শুরুতেই সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এএস সিরিজের জন্য মোট ৬টি গান লিখেছেন গীতিকবি সাইফুল বারী। সব গানের সুর ও সংগীত পরিচালনা করছেন অনিম খান।

এছাড়া সাইফুল বারীর লেখা আরও এক ডজনের বেশি গান বর্তমানে প্রস্তুত অবস্থায় রয়েছে। এই প্রস্তুত গানগুলির মধ্যে তিনটি গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ।

সাইফুল বারী বলেন, নতুন বছরটি আমার জন্য খুবই উৎসাহের। এই ছয়টি গান লিখতে গিয়ে আমি নতুন ধাঁচের কথা আনতে চেষ্টা করেছি। আশা করি শ্রোতারা গানগুলোকে ভালোভাবে গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, এছাড়া অন্যান্য রেডি থাকা গানগুলোও খুব শিগগিরই প্রকাশিত হবে। আমি চাই দর্শক ও সংগীতপ্রেমীরা সব গান উপভোগ করতে পারবেন।

Scroll to Top