নতুন ধর্ম সচিব হিসেবে নিয়োগ পেলেন মুন্সী আলাউদ্দিন আল আজাদ – DesheBideshe

নতুন ধর্ম সচিব হিসেবে নিয়োগ পেলেন মুন্সী আলাউদ্দিন আল আজাদ – DesheBideshe

নতুন ধর্ম সচিব হিসেবে নিয়োগ পেলেন মুন্সী আলাউদ্দিন আল আজাদ – DesheBideshe

ঢাকা, ২ মার্চ – ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। আগামী এক বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মুন্সী আলাউদ্দিন আল আজাদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ প্রদান করা হলো। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি ধর্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এস এম/ ২ মার্চ ২০২৬

Scroll to Top