নতুন তোশাখানা মামলায় অভিযুক্ত ইমরান ও বুশরা

নতুন তোশাখানা মামলায় অভিযুক্ত ইমরান ও বুশরা

তোশাখানা–সংক্রান্ত আরেকটি মামলায় সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে চলতি বছরের ৩১ জানুয়ারি ইসলামাবাদের এনএবি আদালত ইমরান ও বুশরাকে ১৪ বছরের কারাদণ্ড দেন। পরে ১ এপ্রিল ওই সাজা স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট।

গত বছরের ডিসেম্বরে জবাবদিহি আদালতে মামলাটি করেছিল এনএবি। এতে সৌদি যুবরাজের উপহার দেওয়া দুটি অলংকার কম দামে দেখিয়ে তোশাখানা থেকে নেওয়ার অভিযোগ আনা হয়েছিল ইমরান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।

২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। ক্রিকেট তারকা থেকে রাজনীতিতে আসা ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হয়। ইতিমধ্যে কয়েকটি মামলায় তাঁর সাজা হয়েছে।

Scroll to Top