নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ – DesheBideshe

নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ – DesheBideshe

নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ – DesheBideshe

নড়াইল, ১৩ ফেব্রুয়ারি – নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি এবং দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার তুলারামপুর এলাকায় সংঘটিত এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তুলারামপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের সমর্থকরা একটি মহড়া বের করে। মহড়াটি স্থানীয় গাবতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থানরত বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ধাওয়া পালটা ধাওয়ায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাব্বি নামের ২৬ বছর বয়সী এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকি আহতদের নড়াইল সদর হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসএএস/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top