সনদ স্থগিত হওয়া শিক্ষার্থীদের মধ্যে আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী হাবিবুল্লাহর স্নাতকোত্তর সনদ এবং পরিবেশবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী নয়ন হাসানের স্নাতকের সনদ এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
বিভিন্ন মেয়াদে বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন থিয়েটার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হককে এক বছর, নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সাবেক উপশিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মাছুম বিল্লাহকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ানুল কবীরকে তিন বছর, লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হানকে তিন বছর, ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গালিব ফয়সালকে দুই বছর, চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিক জাহানকে তিন বছর, আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থী নাঈমুল ইসলামকে এক বছর, পপুলেশন সায়েন্সের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পবিত্র মণ্ডলকে এক বছর এবং চারুকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল শাহরিয়ারকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী।