প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে গ্রাফিকস টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকদের বহনকারী বাস উপজেলার সানোরা ইউনিয়নের খাগুরতা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত ১৫-২০ জনকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
গ্রাফিকস টেক্সটাইল লিমিটেডের মহাব্যবস্থাপনা মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনায় গ্রাফিকস টেক্সটাইল লিমিটেড পরিবারের দুজন সদস্যকে আমরা হারিয়েছি। বিষয়টি আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক। শ্রমিকদের ভাড়া করা বাসে দুর্ঘটনা ঘটেছে বিষয়টি জানার পরপরই আমাদের কর্মকর্তারা আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে গিয়েছেন। গুরুতর আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্স ও প্রাইভেট কারে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন।’



