কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিশ্বের ১৩ দেশের ৭৩৭ জন বীর যোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ১৩ দেশের রাষ্ট্রদূত ও তাঁদের প্রতিনিধিরা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কূটনীতিকেরা কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে অবস্থিত ওয়ার সিমেট্রি হলিক্রসের পাদদেশে প্রার্থনা ও ফুলেল শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে সৈনিকদের স্মরণ করেন।
কুমিল্লার এই ওয়ার সিমেট্রিতে শ্রদ্ধা জানান যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, পাকিস্তান, ডেনমার্ক, ইতালি, নরওয়ে, স্পেন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৩টি দেশ কিংবা জোটের রাষ্ট্রদূত এবং তাঁদের প্রতিনিধি ও বাংলাদেশের সামরিক প্রতিনিধিরা।



