দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় আট দশক পেরিয়ে গেছে—আর সেই দীর্ঘ নীরবতার অবসান ঘটাল মার্কিন সাবমেরিন । ভারত মহাসাগরে শ্রীলঙ্কার কাছাকাছি গভীর সমুদ্রে হঠাৎ ছুটে আসে টর্পেডো। লক্ষ্য—ইরানের যুদ্ধজাহাজ IRIS Dena। কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ, জাহাজের পেছনের অংশে আঘাত, আর মুহূর্তেই সমুদ্র যেন গিলে ফেলতে শুরু করে বিশাল ইরানি যুদ্ধজাহাজকে। জানা গেছে, মার্কিন সাবমেরিন থেকে ছোড়া আধুনিক Mark 48 torpedo জাহাজটির নিচে গিয়ে বিস্ফোরিত হয় যা এমন এক কৌশল যা পুরো কাঠামোকে মাঝখান থেকে ভেঙে দিতে পারে। প্রায় ১৮০ নাবিকের সেই জাহাজ মুহূর্তেই দুই ভাগ হয়ে ডুবে যায় উত্তাল সাগরে। শ্রীলঙ্কার উদ্ধারকারীরা কয়েকজনকে জীবিত উদ্ধার করলেও অনেকেই এখনও নিখোঁজ। সবচেয়ে নাটকীয় বিষয় হলো—দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন সাবমেরিন সরাসরি টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজ ডুবিয়েছে, আর সেই ঘটনাই এখন বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে । সবাই আবারও ভাবতে শুরু করেছে সমুদ্রের গভীরে নৌযুদ্ধের শক্তি নিয়ে।


