আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফর করার কথা রয়েছে। এ সফর সামনে রেখে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে এসেছিলেন।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, সারা দেশে ২ কোটি কৃষক কৃষি কার্ডের আওতায় আসবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব কৃষক কৃষি কার্ড বুঝে পাবে। প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, ভূমিহীন কৃষক, মাঝারি কৃষক, বড় কৃষক সকলেই কার্ডের আওতায় আসবে। সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। কৃষকের অর্থনৈতিক শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে।