জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় মজলিশে শূরার বৈঠকে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের বিষয়ে উদাসীন। ফ্যাসিবাদ নতুন বা পুরাতন নয়, যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াত সোচ্চার থাকবে মন্তব্য করে জামায়াতের আমির দেশের মানুষকে ফ্যাসিবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।



