Last Updated:
আইএনটিটিইউসি-র একাংশের বিরুদ্ধে দুর্গাপুরে বিভিন্ন শিল্প-কারখানায় তোলাবাজি, গোষ্ঠীদ্বন্দ্বের নানা অভিযোগ উঠেছিল। আগেও এ বিষয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৫ মার্চ নবান্ন থেকে ফের বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি।

আবীর ঘোষাল, কলকাতা: আইএনটিটিইউসি-র একাংশের বিরুদ্ধে দুর্গাপুরে বিভিন্ন শিল্প-কারখানায় তোলাবাজি, গোষ্ঠীদ্বন্দ্বের নানা অভিযোগ উঠেছিল। আগেও এ বিষয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৫ মার্চ নবান্ন থেকে ফের বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি। ওই বৈঠক থেকে তিনি বলেন, ‘‘ট্রেড ইউনিয়নগুলোকে বলব, অযথা বাড়াবাড়ি করবেন না। দরকারি কিছু বিষয় হলে সরাসরি কথা বলে বিষয়টা মেটানোর চেষ্টা করতে হবে। স্থানীয় কোনও নেতা যদি টাকা চান, তা হলে প্রশাসনকে জানালেই হবে। প্রশাসন ব্যবস্থা নেবে।’’
মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারকে উদ্দেশ্যে করে তিনি বলেছিলেন, দুর্গাপুরের আইএনটিটিইউসি-র সভাপতি আমি ‘চেঞ্জ’ করব। গ্রাফাইটের (সগড়ভাঙার বেসরকারি কারখানা) সভাপতি আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি) আপাতত করতে বলেছি।
দুর্গাপুরের বিভিন্ন শিল্প-কারখানায় গত কয়েক বছরে অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগের অভিযোগ উঠেছে আইএনটিটিইউসির নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। তৃণমূল ও আইএনটিটিইউসি-র অন্য অংশ প্রকাশ্যেই তা নিয়ে বিক্ষোভ দেখিয়েছে। দু’পক্ষের মধ্যে অশান্তির ঘটনাও ঘটেছে। বিশেষ করে সগড়ভাঙার বেসরকারি গ্রাফাইট কারখানায় মাঝে মাঝেই বিক্ষোভের ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের অনেকে সংবাদমাধ্যমের সামনে বার বার দাবি করেছেন, জেলা সংগঠনকে সব জানানোর পরেও পরিস্থিতি বদলায়নি। এই পরিস্থিতিতে দূর্গাপুর আলাদা শ্রমিক সংগঠন কোর কমিটি হিসাবে কাজ করবে।
Kolkata,West Bengal
May 20, 2025 10:55 AM IST



