দুই মেয়ের পর এবার পুত্রসন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা নিরব হোসাইন। গত সোমবার দুপুর সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর স্ত্রী তাসফিয়া তাহের ঋদ্ধি একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন। নতুন অতিথির আগমনে অভিনেতা ও তাঁর পরিবারে আনন্দের বন্যা বইছে।

অভিনেতা নিরব গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ আছেন। ছেলের জন্মের খবর শুনে তাঁর দুই মেয়ে সবচেয়ে বেশি আনন্দ প্রকাশ করেছে। সন্তানের আগমনে নিরবের স্ত্রীসহ তাঁর শ্বশুর-শাশুড়ি ও পরিবারের সব সদস্য ভীষণ খুশি।
আরও পড়ুনঃ
উল্লেখ্য, ২০১৪ সালে তাসফিয়া তাহের ঋদ্ধির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিরব হোসাইন। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে এই তারকা দম্পতির ঘরে যুওয়াইনাহ ও যুওয়াইবাহ নামে দুটি কন্যাসন্তান রয়েছে। এবার তাঁদের ঘরে এলো নতুন পুত্রসন্তান।




