দুই গোলে এগিয়েও মালদ্বীপের বিপক্ষে ড্র বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

দুই গোলে এগিয়েও মালদ্বীপের বিপক্ষে ড্র বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। স্থগিত হয়েছে আইপিএল ও পিএসএল। উত্তেজনা পরিস্থিতির মধ্যে ভারতের অরুণাচলে গড়িয়েছে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ।

অরুণাচল প্রদেশের ইউপির গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ছন্দ হারায়। দুই গোল হজম করে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়ে নাজমুল হুদা ফয়সালদের। আগামী ১১মে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

ম্যাচের ১৩ মিনিটে লিড পায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় কোচ গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা। বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন ফয়সাল। বিরতির আগে মিঠু চৌধুরীর ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান রিফাত কাজী।

বিরতির পর ঘুরে দাঁড়ায় মালদ্বীপ। ৫৭ মিনিটে অনুফ আবদুল্লাহ গোল করে ব্যবধান কমান। ১৬ মিনিট পর এহতান জাকি বক্সের সামনে বাইরে থেকে জোরাল শটে স্কোরে সমতা আনেন। সেই সমতায় শেষ বাঁশি বাজে।

Scroll to Top