দিল্লির হোটেলে আগুনে আহত এক বাংলাদেশির মৃত্যু

দিল্লির হোটেলে আগুনে আহত এক বাংলাদেশির মৃত্যু

গত বুধবার দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি ভবনে এ আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে হোটেল ছিল। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। আগুনের ঘটনায় ২৮ জন আহত হয়েছেন।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আগুনে মারা যাওয়া বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজতর করতে কাজ করছে তারা। আগুনে বিশেষভাবে বাংলাদেশি দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে অবস্থান করা ওই পরিবার দুটি কাছের একটি হাসপাতালে চিকিৎসা নিতে দিল্লিতে গিয়েছিল।

Scroll to Top