দায়িত্ব নিয়েই ১১ বিষয়ে অগ্রাধিকার দিলেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান – DesheBideshe

দায়িত্ব নিয়েই ১১ বিষয়ে অগ্রাধিকার দিলেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান – DesheBideshe

দায়িত্ব নিয়েই ১১ বিষয়ে অগ্রাধিকার দিলেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান – DesheBideshe

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান তার প্রথম কর্মদিবসেই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার তালিকা নির্ধারণ করে দিয়েছেন। বৃহস্পতিবার সকালে ব্যাংকে যোগদানের পরপরই তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হন এবং রেগুলেটরি বডির মর্যাদা অক্ষুণ্ণ রাখার ওপর জোর দেন।

বৈঠকে গভর্নর দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রেখে প্রবৃদ্ধি বাড়ানোর নির্দেশনা দেন। বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া বন্ধ হয়ে যাওয়া শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পুনরায় চালু করা এবং বিনিয়োগ বাড়াতে উচ্চ সুদের হারের বিষয়টি পর্যালোচনার কথা জানান তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ এবং ব্যাংকিং খাতে নিয়মভিত্তিক ব্যবস্থাপনা কার্যকর করার বিষয়েও তিনি কঠোর বার্তা দেন।

কাজের গতি বাড়াতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের বিষয়টিও তার অগ্রাধিকার তালিকায় স্থান পেয়েছে। সর্বোপরি কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন নতুন গভর্নর।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top