
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, আগামিকাল অর্থাৎ ২ অক্টোবর বিজয়া দশমী ও দশহরা পালিত হবে। এদিন অশুভ শক্তির বিনাশ হয়ে, শুভ শক্তির হয়। পঞ্জিকা অনুসারে, শনি এর পরের দিনই তার নক্ষত্র পরিবর্তন করবে। অর্থাৎ, ৩ অক্টোবর, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই নক্ষত্রে শনির প্রবেশ ২৭ বছর পর ঘটবে, যা একটি কাকতালীয় ঘটনা বলে মনে করছেন জ্যোতিষীরা। শনির নক্ষত্রের এই পরিবর্তন কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে। তাই আসুন জেনে নিন কাদের সুসময়।