নাম পরিবর্তনের ১৭ বছর পর এবার লোগো ও দলীয় পতাকায় পরিবর্তন আনছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় বৈঠকে ইতোমধ্যে নতুন লোগো ও পতাকা ব্যবহার শুরু করেছেন জামাতের আমীর ডক্টর শফিকুর রহমান। তবে দলের নেতারা বলছেন, লোগো ও পতাকা পরিবর্তনের আলোচনা চললেও এখনো তা চূড়ান্ত হয়নি, পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে।