দলীয় পদ হারালেন কুমিল্লার হাসনাত আব্দুল্লাহর সেই প্রতিদ্বন্দ্বী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনের সদস্য পদ স্থগিত করেছে দলটি। একই সঙ্গে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

হাসনাত

মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমানের সই করা নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় নোটিশে বলা হয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশে তার সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নোটিশে অভিযোগের বিষয়ে জসিম উদ্দিনকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে অথবা তার ব্যাখ্যা সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জয় পান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের সমর্থনে শাপলা কলি প্রতীকে নির্বাচন করে তিনি ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পান।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন। ট্রাক প্রতীকে তিনি পেয়েছিলেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।

Scroll to Top