থাই রাজতন্ত্রের সমালোচনার দায়ে এক ব্যক্তিকে ৫০ বছরের কারাদণ্ড

থাই রাজতন্ত্রের সমালোচনার দায়ে এক ব্যক্তিকে ৫০ বছরের কারাদণ্ড

লিজ-ম্যাজিস্টি আইনটি থাই রাজতন্ত্রকে যেকোনো ধরনের সমালোচনা থেকে সুরক্ষা দিয়ে থাকে। টিএলএইচআর জানিয়েছে, এই আইনে সবচেয়ে দীর্ঘ কারাদণ্ড পাওয়া ব্যক্তি মংকোল। এই আইনে দীর্ঘতম কারাদণ্ডের আগের রেকর্ডটি হয়েছিল ২০২১ সালে। তখন এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

 গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে এই আইনের ব্যবহার বাড়িয়েছে থাইল্যান্ডের কর্তৃপক্ষ। সমালোচকেরা বলছেন, এটি ভিন্নমত দমনের একটি কৌশল।

 লিজ-ম্যাজিস্টি আইনে দীর্ঘতম কারাদণ্ড পাওয়া মংকোল পেশায় একজন অনলাইন পোশাক বিক্রেতা। রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভকালে ২০২১ সালে তিনি প্রথম গ্রেপ্তার হয়েছিলেন।

Scroll to Top